২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলে পানির বিল পরিশোধ

ঢাকা ওয়াসার গ্রাহকরা 'মানিব্যাগ' লোগো সম্বলিত মোবাইল অপারেটর সিটিসেলের অনুমোদিত পয়েন্টে পানি ও পয়ঃবিল পরিশোধ করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 05:51 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ওয়াসার গ্রাহকরা 'মানিব্যাগ' লোগো সম্বলিত মোবাইল অপারেটর সিটিসেলের অনুমোদিত পয়েন্টে পানি ও পয়ঃবিল পরিশোধ করতে পারবে। সোমবার ঢাকা ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সিটিসেল মোবাইল টেলিফোন থেকে এসএমএস-এর মাধ্যমে এ বিল পরিশোধ করা যাবে। গ্রাহকদের সুবিধার্থে ওয়াসা এ সার্ভিস চালু করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২৩৪৫ ঘ.