২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার

গোপালগঞ্জে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 11:51 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

গোপালগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার সেতু এলাকা থেকে রোববার মধ্যরাতে র‌্যাব-৮ এর সদস্যরা গুলি ও রিভলবার উদ্ধার করে। র‌্যাব-৮ এর ফ্লাইট লেফটেন্যান্ট শামীম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্যরাতে মানিকহার সেতু এলাকায় চার ছিনতাইকারী ছিনতাইয়ের পরিকল্পনা করছিলো। এ সময় র‌্যাব সদস্যরা ওই স্থানে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গোপালগঞ্জ থানায় উদ্ধারকৃত অস্ত্র ও গুলি হস্তান্তর করেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭৫৩ ঘ.