২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে সাইফুল ইসলাম সুমন (৩৬) নামে এক ব্যক্তিকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে সাইফুল ইসলাম সুমন (৩৬) নামে এক ব্যক্তিকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কলাবাগানের একটি একটি বাসা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ বলছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে নগদ টাকা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে সাইফুলের বিরুদ্ধে। ধানমণ্ডির শাহাদত হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়-এ অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৭৫৭ ঘ.