২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ২

দিনাজপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মটর সাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

দিনাজপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মটর সাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। শনিবার বিকাল ৫টায় চিরিরবন্দর উপজেলার রানীবন্দর এলাকায় দিনাজপুর-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। দুর্ঘটনার পর স্থানীয়রা অবরোধ করায় সড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। নিহতরা হলেন- ধনঞ্জয় চন্দ্র রায় (৪০) এবং তার ভাতিজি উমলী রানী রায় (৮)। ধনঞ্জয়ের স্ত্রী কল্পনা রানী রায় (৩৫) দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ধনঞ্জয়ের মটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দুজন ঘটনাস্থলেই মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২০ ঘ.