২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবে মারা গেলো ৩ শিশু

ফরিদপুর ও বরিশালে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর ও বরিশালে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ফরিদপুর প্রতিনিধি জানান, শনিবার দুপুরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গুচ্ছ গ্রামে পুকুরে ডুবে দুই শিশু মারা যায়। আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের ফরহাদ মোল্লার মেয়ে ফারজানা এবং রশিদুজ্জামানের ছেলে রবিউলকে দুপুর থেকে পাওয়া যাচ্ছিলো না। বিকালে গ্রামের সউদী মসজিদের পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। বরিশাল প্রতিনিধি জানান, নগরীর কাউনিয়া সেকশন রোড এলাকায় আশরাফিয়া মসজিদের পুকুরে ডুবে পিয়াল হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পিয়াল অমৃত লাল দে শিশু কাননের প্রথম শ্রেণীতে পড়তো। তার বাবা আব্দুল জলিল সেকশন রোডের একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। স্থানীয়রা জানায়, দুপুরে পিয়াল বাসার পাশেই মসজিদের পুকুর পাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর তাকে না দেখে খোঁজাখুজি শুরু হয়। পাড়ে তার স্যান্ডেল দেখে পুকুরে তল্লাশি চালিয়ে পিয়ালকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর পিয়ালকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক জানান, পিয়াল মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৫ ঘ.