২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পুড়ে গেছে তিনটি বাড়ি

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দি গ্রামে আগুন লেগে কমপক্ষে ৩টি বাড়ি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

মাদারীপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দি গ্রামে আগুন লেগে কমপক্ষে ৩টি বাড়ি পুড়ে গেছে। শুক্রবার বিকালে গ্রামের ইউনূস মোল্লার বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। ইউনুস মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাড়ির বসতঘরে বিকেল পাঁচটার দিকে বৈদ্যুতিক ত্র"টির কারণে আগুন লাগে। আগুন দ্রুত পাশের সোবাহান ও সাহা মোল্লার বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর মাদারীপুর সদর ইউনিটের একটি দল এবং গ্রামবাসী প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৬ লাখ টাকার ২শ' মন পাট, ধান, রবি শস্য এবং আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন ইউনূস মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২০১৩ ঘ.