২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকচাপায় যুবক নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

সাতক্ষীরা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত সফিকুল ইসলাম (২৬) জেলা শহরের সবুজবাগ এলাকার সামছুর রহমানের ছেলে। মটর সাইকেল আরোহী সফিক শুক্রবার বিকালে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল কোল্ডস্টোরের সামনে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে। সদর থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সফিক মটর সাইকেলে চড়ে শহর থেকে আলীপুর যাচ্ছিলো। পথে দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে পুলিশ জানায়। তবে ট্রাকটি কিংবা এর চালককে আটক করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৫ ঘ.