গাইবান্ধা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্ত।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দেবত্তর রায়দাসপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এসিডের শিকার গৃহবধূ হলেন- গ্রামের চান্না রবিদাসের স্ত্রী রিনা রবিদাস (২৮)।
গুরুতর আহত অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের জানান, রিনা বাড়ির আঙ্গিনায় ভাত রান্না করছিলেন। এ সময় পিছন থেকে এসে প্রতিবেশী সামছুল হকের ছেলে সবুজ মিয়া (১৮) তার মাথায় এসিড ঢেলে দিয়ে পালিয়ে যায়।
এতে রিনার মাথা, মুখ, ঘাড় ও পিঠ ঝলসে গেছে। পরে আশপাশের লোকজন এসে রিনাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি আরো জানান, পূর্ব শত্র"তার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/গাইবান্ধা প্রতিনিধি/এমএসবি/২৩০৪ ঘ.
bdnews24