ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীতে জুতার রাসায়নিক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো এক শ্রমিক মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক বিষু মিয়া (২৫) বুধবার দিবাগত রাতে মারা যান। তার শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
বৃহস্পতিবার সকালে বিষু মিয়ার লাশ তার বাবা জলিল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
গত ৬ অক্টোবর জুতার রাসায়নিক (সলিউশন) তৈরির কারখানা লিলি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মোট ১১ জন মারা গেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/আরএ/১৪৪৬ ঘ.
bdnews24