২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিক্ষা কর্মকর্তার বাসায় ডাকাতি

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বাসায় বৃহস্পতিবার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 07:10 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

রাজশাহী, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বাসায় বৃহস্পতিবার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের। নগরীর শিরোইল মঠপুকুর এলাকায় বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে কাদেরের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আব্দুল কাদের সাংবাদিকদের জানান, ছয় জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তারা বাসার সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। আব্দুল কাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৩০৩ ঘ.