২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার

মেহেরপুরে গাংনীর চরগোয়াল গ্রাম থেকে একটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 06:34 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

মেহেরপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে গাংনীর চরগোয়াল গ্রাম থেকে একটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চরগোয়ালের ছাদিমান মালিথার বাড়ি থেকে একটি রিভলবার ও পাঁচটি বোমা উদ্ধার করে র‌্যাব ও পুলিশ। র‌্যাব জানায়, এই অস্ত্র ও বোমা ছাদিমান মালিথার ছেলে জাকিরুল মালিথার। অভিযানের সময় সে পালিয়ে যেতে সক্ষম হয়। মেহেরপুর র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা সকালে ছাদিমান মালিথার বাড়িতে তল্লাশি চালায়। তারা বাড়ির গোয়ালঘরে লুকানো একটি ব্যাগ থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করে। গাংনী থানার ওসি মতিয়ার রহমান জানান, বোমাগুলো শক্তিশালী। এগুলো নিস্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২২৬ ঘ.