ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগে পারিবারিক বিরোধে আহত মোস্তাফিজুর রহমান মারা গেছেন। বুধবার রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
অভিযোগ রয়েছে, মোস্তাফিজের ভাই শাহীন বটি দিয়ে ভাই ও ভাবির ওপর হামলা চালায়। ভাবি রাবেয়া বেগম মঙ্গলবার ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পর থেকে শাহীন পলাতক।
সবুজবাগ থানার উপপরিদর্শক প্রলয় কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ শাহীনকে খুঁজছে। এরই মধ্যে সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযানও চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।"
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সবুজবাগের কুসুমবাগের বাসায় খুন হন রাবেয়া। আহত হন তার স্বামী মোস্তাফিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এমআই/১৪৪১ ঘ.
bdnews24