২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী দূষণে তিন প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা

কর্ণফুলী নদী দূষণের দায়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার তিনটি শিল্প কারখানাকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদী দূষণের দায়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার তিনটি শিল্প কারখানাকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অভিযান চালানো হয়। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার এরিনা কম্পোজিট এন্ড স্পিনিং মিলস লিমিটেড ও এনএফজেড টেরি টেক্সটাইলস লিমিটেড এবং একই উপজেলার শাকপুরা এলাকার মেসার্স দেশ ডেনিম লিমিটেডকে কর্ণফুলী দূষণের দায়ে জরিমানা করা হয়েছে। এ তিনটি কারখানা থেকে ইতিমধ্যে ৭১ হাজার পাঁচশ ঘনমিটার তরল বর্জ্য কর্ণফুলী নদীতে ফেলা হয়েছে উল্লেখ করে মুনীর চৌধুরী জানান, কারখানা তিনটিতে তরল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ ও পরিচালনায় ত্র"টি পাওয়া গেছে। তিনি জানান, এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডকে সাড়ে ১৪ লাখ টাকা, দেশ ডেনিমকে ছয় লাখ ৮০ হাজার টাকা ও এরিনা কম্পোজিটকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পরীক্ষা করে এরিনা কম্পোজিট থেকে নির্গত তরল বর্জ্যরে প্রতি লিটারে দশমিক নয় মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন (ডিও) পাওয়া গেছে। দেশ ডেনিমের বর্জ্যে এই মান তিন দশমিক তিন মিলিগ্রাম ও এনএফজেড টেরি টেক্সটাইলের বর্জ্যে দশমিক চার মিলিগ্রাম। মুনীর চৌধুরী জানান, পানিতে ডিও'র আর্দশ মান প্রতি লিটারে চার দশমিক পাঁচ থেকে আট মিলিগ্রাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০০৪ ঘ.