২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্র"টির কারণে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 08:32 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

জামালপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র"টির কারণে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। ত্র"টি সারাতে সাত দিন সময় লাগতে পারে বলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আহসানুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কারখানার ইউরিয়া রি-অ্যাক্টর প্ল্যান্টে লিকেজ দেখা দেয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এ কারখানায় প্রতিদিন ১ হাজার ৭০০ টন সার উৎপাদিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.