২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গণপিটুনিতে একজন নিহত

নাটোর সদর উপজেলায় সন্দেহভাজন এক গরুচোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

নাটোর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর সদর উপজেলায় সন্দেহভাজন এক গরুচোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রোববার রাতে উপজেলার লোচনগড় গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল হান্নান (৩৮)। তিনি জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামের আহাদ আলী মণ্ডলের ছেলে। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, হান্নান অনেক দিন ধরে সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের কাঁসারিপাড়ায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। রোববার রাতে লোচনগড়ের দুলাল হোসেনের বাড়িতে গরু চুরি করতে গেলে এলাকার লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। সোমবার দুপুরে নিহতের লাশ সদর থানায় নিয়ে আসা হয়। পরে লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.