২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালেপুর সেতুর নিচে গ্যাস লাইনে ছিদ্র

সাভারে আমিনবাজারের কাছে সালেপুর সেতুর নিচে তুরাগ নদীতে পাইপলাইন ফুটো হয়ে পানির নিচ থেকে বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছে। সোমবার সকাল থেকে এ অবস্থা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 05:17 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

সাভার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে আমিনবাজারের কাছে সালেপুর সেতুর নিচে তুরাগ নদীতে পাইপলাইন ফুটো হয়ে পানির নিচ থেকে বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছে। সোমবার সকাল থেকে এ অবস্থা চলছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই সেতুর পাশ দিয়ে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বৈশাখী পরিবহনের একটি বাস তুরাগ নদীতে পড়ে যায়। তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক আব্দুল আজিজ সকাল সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "সকালে গ্যাসের পাইপলাইনে লিক হওয়ার খবর পেয়ে আমাদের টিম সেখানে গেছে। নিকটবর্তী ভাল্ব