২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা এলাকা থেকে শনিবার মধ্য রাতে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

শেরপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা এলাকা থেকে শনিবার মধ্য রাতে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে পাঠাকাটা এলাকার একটি দোকানের পাশ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নকলা থানার ওসি এ কে এম ফসিহুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি কাটা বন্দুক, দুই রাউন্ড বন্দুকের গুলি ও একটি কিরিচ। গ্রেপ্তারকৃতরা হলেন- চরবাসন্তীপাড়া গ্রামের জুয়েল (২৮), মো. রফিক (২৫), নারায়ণখোলা গ্রামের মো. রিপন (২৪) ও বারারচর গ্রামের মো. রফিক উদ্দিন (২৭)। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. আনিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩৫ ঘ.