২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিনেও উদ্ধার হয়নি ব্যবসায়ী, মুক্তিপণ দাবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে অপহরণ করা এক ব্যবসায়ীকে চারদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 11:32 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঝিনাইদহ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে অপহরণ করা এক ব্যবসায়ীকে চারদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা চেয়েছে। উপজেলার গাজীপুর গ্রামের মুদি ব্যবসায়ী নবীন আলীকে (৩৮) বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। সদর থানার ওসি মো. সগির মিয়া বলেছেন, নবীনকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। রোববার সন্ধ্যা নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি জানান। হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, হরিণাকুণ্ডু সাতব্রিজ বাজারের ব্যবসায়ী নবীন বৃহস্পতিবার দোকানের মাল কিনতে ঝিনাইদহ শহরে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার অপহরণকারীরা মোবাইল ফোনে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৮ ঘ.