২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজামণ্ডপের সংখ্যা ৩ হাজার বেড়েছে: টুকু

দেশে এবার আগের তুলনায় ৩ হাজার বেশি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় পর ধর্মীয় অনুষ্ঠান বেশি বেশি পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

পাবনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে এবার আগের তুলনায় ৩ হাজার বেশি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় পর ধর্মীয় অনুষ্ঠান বেশি বেশি পালিত হচ্ছে। প্রতিমন্ত্রী রোববার তার জেলা পাবনায় জয়কালী মন্দিরের নতুন ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "অন্যান্য বছরের তুলনায় এবার ৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। অপরদিকে এবার প্রায় ২৫ হাজার হজযাত্রী বেড়েছে।" এ তথ্য তুলে ধরে টুকু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ধর্মীয় অনুষ্ঠান বেশি হচ্ছে। আবার একইসঙ্গে অসা