২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁটাবনের খাঁচা থেকে মুক্তি মিললো ১ হাজার পাখির

রাজধানীর কাঁটাবন এলাকায় পশু-পাখির দোকানে অভিযান চালিয়ে আটক করা নানা প্রজাতির প্রায় এক হাজার পাখি অবমুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঁটাবন এলাকায় পশু-পাখির দোকানে অভিযান চালিয়ে আটক করা নানা প্রজাতির প্রায় এক হাজার পাখি অবমুক্ত করা হয়েছে। শনিবার বন অধিদপ্তরের বন সংরক্ষক (বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল) তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আটক পাখির অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়। তপন কুমার বলেন, "বিপন্ন প্রজাতির ময়নাসহ নানা প্রজাতির প্রায় এক হাজার পাখি আটক করা হয়।" তিনি জানান, বন্যপ্রাণী রাখার অপরাধে ১০ জন দোকান মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কিছু পাখি অবমুক্ত করেন। পরে মিরপুর বোটানিক্যাল গার্ডেনেও কিছু পাখি অবমুক্ত করা হয়। এছাড়া রোববার সাফারি পার্কে ময়নাসহ আরো কয়েক প্রজাতির পাখি পাঠানো হবে বলে জানান তিনি। বন সংরক্ষক তপন কুমার বলেন, দোকানে অবৈধভাবে বন্যপ্রাণী বেচা-কেনা রোধে অভিযান অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমএইচসি/জেবি/এমআই/২১৪০ ঘ.