২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাখা তৈরির কারখানায় আগুন

রাজধানীর শ্যামপুরে শনিবার বিকালে মাহি মেটাল ইন্ডাস্ট্রিজ নামে একটি বৈদ্যুতিক পাখা তৈরির কারখানা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 03:41 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে শনিবার বিকালে মাহি মেটাল ইন্ডাস্ট্রিজ নামে একটি বৈদ্যুতিক পাখা তৈরির কারখানা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকাল পৌনে ৫টার দিকে কারখানায় আগুন লাগে। তবে পৌনে এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয় বলে শ্যামপুর থানার উপপরিদর্শক ফেরদৌস আলম জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মীরহাজিরবাগ পাইপরাস্তা মোড় এলাকার ওই কারখানায় আগুন লাগলে প্রথমে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা চালায়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক ক্রটির কারণে এই আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনী জানিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২১৩৯ ঘ.