২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষ'ভেড়ী মিলছে, ভেড়া কই?'

প্রকল্প হাতে নেওয়া হয়েছে; লক্ষ্য সিডরে ক্ষতিগ্রস্ত মানুষরা যেন উঠে দাঁড়াতে পারে। একটি করে ভেড়ী দেওয়া হচ্ছে দুর্গতদের। যারা নিচ্ছেন, তাদের প্রশ্ন- প্রজননের জন্য এখন তারা ভেড়া পাবেন কোথায়? কামরান রেজা চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেড়া ছাড়া এসব ভেড়ীর বাচ্চা হবে কীভাবে- অতি সাধারণ এই প্রশ্ন করলেন রহিমা বেগম। পারিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ত্রিশোর্ধ্ব এই নারী দাঁড়িয়েছিলেন দীর্ঘ লাইনে। দুইশ' নারী-পুরুষের লাইন। তবে একটা জায়গায় সবার মিল রয়েছে। তারা সবাই ঘূর্ণিঝড় সিডরে সর্বস্ব হারিয়েছেন। সব হারানোদের আবার উঠে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তায় যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সে সহায়তা নিতেই গত ২৮ সেপ্টেম্বর বাগেরহাটের শরণখোলা উপজেলার পারিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জড়ো হয়েছিলেন রহিমারা। তাদের জড়ো করতে ভূমিকা রাখে এনজিওগুলো। পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে সবাইকে দেওয়া হচ্ছে একটি করে ভেড়া। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা সাহায্য নিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা আর্থারিন কাইজেনের কাছ থেকে। ২০০৭ সালের ওই ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘ সংস্থাগুলোর সহায়তায় সরকার যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, তার হাল-হকিকত দেখতেই কাইজেনের বাংলাদেশে আসা। রোমে জাতিসংঘ সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তিনি। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিওএফপি), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফআইডি) এর বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে যুক্তরাষ্ট্র তহবিল যুগিয়ে আসছে। প্রকল্পের সার্বিক কাজ দেখতেই স