চাঁদপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের নিুচাপের প্রভাবে চাঁদপুরের হাইমচর উপজেলার চরাঞ্চলের ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবারের টানা বর্ষণে মেঘনা পানি বেড়ে উপজেলার হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ, মোল্যাকান্দি, চরকোড়ালিয়া, নীলকমল ইউনিয়নের মিয়ারবাজার, মাঝির বাজার, বাংলাবাজার, চরকাশেম এবং গাজীপুর ইউনিয়নের মনিপুর ও গাজীপুরসহ ১০টি চরের ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ নিয়ে দুই দিন চরের লোকজনের চুলা বন্ধ রয়েছে। অত্যাধিক বৃষ্টিতে মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় আমার ইউনিয়নের গাজীপুর ও মনিপুরচরের লোকজন পানিবন্দি অবস্থায় রয়েছে।"
দুর্গতদের সহায়তায় এখনো কেউ এগিয়ে আসেনি অভিযোগ করে তিনি বলেন, "চরে বসবাসরত এসব অসহায় লোকজনকে এখন পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগ ও কষ্টে জীবন যাপন করতে হচ্ছে।"
হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ইউনিয়নের তিনটি চরের কয়েক হাজার লোক পানিবন্দি অবস্থায় রয়েছে।
তিনি বলেন, "পানি উঠে পড়ায় সেখানকার বাসিন্দারা রান্নাও করতে পারছে না।"
ইউপি চেয়ারম্যান ইসহাক জানান, পানিবন্দি লোকজনের জরুরি সহায়তার প্রয়োজন হলেও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কেউ এগিয়ে আসেনি।
ুদিকে, হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাওগাতুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, চরের লোকজনের পানিবন্দি হয়ে পড়া সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তাদেরকে সহযোগিতা করা হবে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মেঘনায় শুক্রবার সকালে বিপদসীমার ৩০ সেন্টিমিটার এবং ডাকাতিয়ায় ০২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. শামসুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চাঁদপুরে ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৩৬ ঘ.
bdnews24