২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে টেন্ডার নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

রাজধানীর মগবাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 05:58 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত ইউসুফ আলী (২৭) মহানগরীরর ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেডক্রিসেন্টের পুরনো মোটরসাইকেলের দরপত্র নিয়ে বৃহস্পতিবার দুপুরে মগবাজারে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় ইউসুফ গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তির পর সেখানে রাত নয়টায় তার মৃত্যু হয়। রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী এ হামলার ঘটনা ঘটিয়েছে।" এ ঘটনায় জড়িতদের ইতিমধ্যে সনাক্ত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.