ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হাইকোর্টের পাঁচটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এক প্রশাসনিক আদেশে হাইকোর্টের এই পাঁচটি বেঞ্চ পুনর্গঠন করেন।
বিচারপতি খন্দকার মুসা খালেদ ও বিচারপতি মো. আজিজুল হকের হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠন করে ফৌজদারি মোশন ও ফৌজদারি আপিল শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।
বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. নুরুজ্জামানের বেঞ্চ পুনর্গঠন করে জেল আপিল ও আপিল মঞ্জুরির আবেদনপত্র শুনানির ক্ষমতা দেওয়া হয়।
বিচারপতি মো. ফজলুর রহমান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠন করে জামিনের আবেদন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।
বিচারপতি মো. মিজানুর রহমান ভুইঞাকে একক বেঞ্চে দেওয়ানী মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়।
এছাড়া বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি মো. আব্দুস সামাদের বেঞ্চ পুনর্গঠন করে ফৌজদারি মোশন ও জেল আপিল শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৭২২ঘ.
bdnews24