২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফ হোসেন ভূইয়া শিক্ষাসচিব

সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইয়াকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 11:24 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইয়াকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এই বদলির কথা বলা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান গত ২৯ সেপ্টেম্বর অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) গেছেন। এ ছাড়া পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত পূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মহবুবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পূর্ত মন্ত্রণালয়ে নতুন করে সচিব নিয়োগ দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭২০ ঘ.