বরগুনা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের পক্ষীদিয়া নামক স্থানে ১০টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে।
এতে ট্রলারের অন্তত ১৪০ জন জেলে নিখোঁজ রয়েছে।
পাথরঘাটা ট্রলার শ্রমিক হ্যান্ডেলিং সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এসব ট্রলার দিক হারিয়ে ভারতীয় সীমানায় চলে গেছে। তবে তাদের ভাগ্যে কী ঘটেছে বলা যাচ্ছে না।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়ারের পানি দেড় থেকে দুই ফুট বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, "জেলার নয়টি বেড়ি বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে। অবিরাম বর্ষণ এবং বেড়ি বাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে ৩০টি গ্রাম প্ল
bdnews24