২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্রনেতা নিহত

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শ্রীরামপুরে বুধবার দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 04:58 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঝিনাইদহ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শ্রীরামপুরে বুধবার দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এরা হলেন- শৈলকুপা উপজেলার যুগীপাড়া গ্রামের বিএম তানভিরুল হক সবুজ (২০) ও পদমদী গ্রামের তিতাশ (২০)। তানভিরুল হক সবুজ ছাত্র মৈত্রী ঝিনাইদহ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তিতাশ সংগঠনের কর্মী বলে জানান ঝিনাইদহ জেলা ছাত্র মৈত্রী সভাপতি ইউনুস আলি। তারা এবার এইচএসসি পাশ করে বিশ্বদ্যিালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। শৈলকুপা থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে তারা মোটরসাইকেলে শেখপাড়া বাজার থেকে ঝিনাইদহের দিকে আসছিলেন। পথে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীতমুখি একটি বাসের ধাক্কায় তারা ছিটকে পড়েন। এরপর পিছন থেকে আসা ট্রাকের নিচে পড়েন। কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পর তিতাশ মারা যান। ঢাকা নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় মারা যান সবুজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.