২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা সিভিল সার্জনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঘুষ নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে পাবনার সিভিল সার্জন ডা. কেএম আশরাফ উজ্জামানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

পাবনা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে পাবনার সিভিল সার্জন ডা. কেএম আশরাফ উজ্জামানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বুধবার পাবনা সদর থানায় মামলাটি দায়ের করেন বেড়া উপজেলার রেহেনা পারভীন মিনতি। মামলার অভিযোগে বলা হয়, রেহেনা পারভীন মিনতির কাছে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন সিভিল সার্জন কেএম আশরাফ উজ্জামান। মিনতি দুই লাখ টাকা পরিশোধ করেন। আর এক লাখ টাকা না দেওয়ায় চাকরি দেওয়া হয়নি। পাবনা সদর থানার ওসি মাসুম বিল্লাহ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয়ে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে ৫৭ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় পাশ করেন ছয় জন। গত ১৫ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.