২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্র মামলায় ১৭ বছর সাজা

অস্ত্র মামলায় পৃথক দুটি ধারায় এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

বরিশাল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ত্র মামলায় পৃথক দুটি ধারায় এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। বুধবার বরিশাল জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুস সালাম সিকদার এ রায় দেন। অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার অপরাধের আরো সাত বছর সাজা দেওয়া হয়। উভয় সাজা একইসঙ্গে কার্যকর হবে। দণ্ডিতের নাম- হারুন-অর-রশিদ ওরফে বাবু পঞ্চায়েত (৪২)। তিনি বাবুগঞ্জ উপজেলার বকশিরচর গ্রামের বাসিন্দা। রায় ঘোষনার বাবু পঞ্চায়েত ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। সরকারি কৌঁসুলি (পিপি) গিয়াসউদ্দিন কাবুল জানান, গত ৪ ফেব্র"য়ারি বরিশাল নগরীর উপকণ্ঠ লাকুটিয়া বাজারের একটি দোকানের সামনে থেকে বাবু পঞ্চায়েতকে গ্রেপ্তার করে র‌্যাব। তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.