ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় সারাদেশে জারি করা রেড এলার্ট বৃহস্পতিবার প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান তিনি।
দেশে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের বিস্তার বন্ধ হয়েছে বলেও দাবি করেন আব্দুল লতিফ বিশ্বাস।
গত ৫ সেপ্টেম্বর সারা দেশে এই রেড এলার্ট জারি করা হয়।
লতিফ বিশ্বাস জানান, গত মাসের মাঝামাঝি সময় থেকেই দেশে আর কোথাও কোনো পশুর অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তাই এ নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এতে মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম বিঘি
bdnews24