২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ডাকাতের গুলিতে আহত ৪

বরগুনার বেতাগী উপজেলায় ডাকাতের গুলিতে এক বাড়ির গৃহকর্তাসহ চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 06:51 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

বরগুনা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার বেতাগী উপজেলায় ডাকাতের গুলিতে এক বাড়ির গৃহকর্তাসহ চারজন আহত হয়েছে। মঙ্গলবার রাতে চান্দখালী গ্রামের আবদুল বারেকের বাড়িতে ডাকাত দল হানা দেয় বলে পুলিশ জানিয়েছে। ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩৫ হাজার টাকাসহ ৭ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ওই বাড়ির বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করেছে। বেতাগী থানার ওসি ফারুকুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৫ জনের একটি ডাকাত দল রাতে বারেকের বাড়িতে হানা দেয়। ডাকাতিতে বাধা দিলে তারা গুলি চালায়। গুলিতে আহত হন বারেক (৫০), বাবুল (৩৮), ধলু মিয়া (৩৫) ও রিয়াজ (২৮)। এর মধ্যে বারেককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, ডাকাতির খবর শুনে পুলিশ রাতেই ওই এলাকায় যায়। ডাকাতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.