২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক আদিবাসী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

শেরপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক আদিবাসী মারা গেছেন। মঙ্গলবার ভোরে ভারতের বারাঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও বিডিআর জানিয়েছে। নিহতের নাম- সাধন কোচ (৩০)। তিনি নালিতাবাড়ীর বারোমারী খলচান্দা গ্রামের গোকেন্দ্র কোচের ছেলে। সাধনের ভাই বাঁধন কোচ সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার ভাইকে গুলি করে হত্যার পর বিএসএফ জওয়ানরা লাশ নিয়ে গেছে। তার লাশ বর্তমানে ভারতের বারাঙ্গা পাড়া থানায় রয়েছে। বারোমারী বিডিআর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন ও নালিতাবাড়ী থানার ওসি আব্দুল গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাতে বিডিআর কর্মকর্তা আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্ত রেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। সাধনের লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফ'র সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.