২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনিকল শ্রমিকদের ধর্মঘট আহ্বান

জাতীয় মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নসহ আট দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

রাজশাহী, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নসহ আট দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করেছে। শ্রমিকরা দেশের সকল চিনিকলে আগামী ৩১ অক্টোবর পূর্ণদিবস ধর্মঘটসহ মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী চিনিকল শ্রমিক-ইউনিয়ন চিনিকল চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচির কথা জানায়। বিক্ষোভ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়াসহ কর্মসূচির মধ্যে আরো রয়েছে- ১৯ অক্টোবর সকল চিনিকলে অবস্থান ধর্মঘট, ২০ অক্টোবর প্রতীকী ধর্মঘট, ২৫ অক্টোবর বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প কর্পোরেশন ঘেরাও। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মৃধা। এসময় ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে দেশের ১৫টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের শ্রমিকরা একযোগে আন্দোলনে নেমেছে। শ্রমিকদের দাবির মধ্যে আরো আছে, পে ও মজুরি কমিশনের মধ্যকার সকল বৈষম্য দূরীকরণ; রাষ্ট্রায়ত্ত চিনিশিল্পে নিয়োজিত মজুরি কমিশনভুক্ত সকল শ্রমিককে পে-কমিশনে অন্তর্ভুক্তকরণ; চিনিশিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে আত্তীকরণ; অর্থ মন্ত্রণালয়ের দপ্তারাদেশ '৯৫ অনুযায়ী পেনশন সুবিধার আলোকে গ্র্যাচুইটি প্রদান ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.