২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে খননযন্ত্র ও জাল আটক

মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি খননযন্ত্র আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

মাদারীপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি খননযন্ত্র আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। খননযন্ত্রগুলোর মালিকদের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রেণুপোনা ধরার বেশ কিছু জালও আটক করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এতে সহায়তা দেয় র‌্যাব-৮ এর একটি দল। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট শামীম সরকার সাংবাদিকদের জানান, বালু ব্যবসায়ী সৈয়দ রাজিবের ২টি ও মাদারীপুর পৌর কাউন্সিলর রাজু হাওলাদারের ১টি খননযন্ত্র আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.