২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

ঢাকার সাভারের আশুলিয়ায় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 07:47 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

সাভার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে আশুলিয়ার সেনা অডিটরিয়ামের সামনে থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে- গাজীপুর জেলার জয়দেবপুর থানার কোনাবাড়ী এলাকার মৃত আব্দুস সালাম খানের ছেলে পারভেজ আলম (২৮) ও একই এলাকার দেওয়ান মো. মিজানুর রহমানের ছেলে দেওয়ান মো. মনিরুজ্জামান মনির (২২)। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনা অডিটরিয়ামের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে তিন রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৪৪ ঘ.