২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ও যুগ্ম সচিব পর্যায়ে রদবদল

প্রশাসনের ছয় অতিরিক্ত সচিব এবং পাঁচ যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ছয় অতিরিক্ত সচিব এবং পাঁচ যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। অতিরিক্ত সচিবদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত এমএএন ছিদ্দিককে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যন একেএম ইয়াহিয়া চৌধুরী। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিনকে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব নেপাল চন্দ্র সরকারকে তথ্য কমিশনের সচিব, উইলিয়াম অতুল কুলুন্দুনুকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং কানিজ ফাতেমাকে 'হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রকল্পে'র প্রকল্প পরিচালক (পিডি) পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক জয়নাল আবেদীন তালুকদারকে ওএসডি করে 'বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে'র সেল প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য একেএম মাহবুব আলমকে উত্তরা আদর্শ শহর (তৃতীয় পর্ব) প্রকল্পের প্রকল্প পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব মো. আলাউদ্দিনকে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক মো. সানোয়ার আলীকে 'উত্তরা আদর্শ শহর (তৃতীয় পর্ব) প্রকল্পে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য ২২৫১২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে'র প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। এই তিন কর্মকর্তাকে রাজউকে নিয়োগের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বেসরকারি ইপিজেড'র বোর্ড অব গভর্নরস-এর নির্বাহী সেলের মহাপরিচালক (যুগ্ম-সচিব) ড. নূরুন্নবী মৃধাকে ওএসডি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৪৮ঘ.