ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য দেশের মতো সোমবার বাংলাদেশে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত হচ্ছে।
দিবসটির এ বছরের প্রতিপাদ্য 'শারীরিক শাস্তি বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি ও বলে'।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/০৯৫২ ঘ.
bdnews24