২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ১৫টি তাজা বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ১৫টি বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 06:08 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

মেহেরপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ১৫টি বোমা উদ্ধার করেছে র‌্যাব। রোববার রাতে উপজেলার মাইলমারী গ্রামের একটি মাঠে 'চরমপন্থি'রা বোমাগুলো ফেলে যায় বলে র‌্যাব জানায়। গাংনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) শেখ জাহিদুল আমিন বলেন, রাত সাড়ে ৯টার দিকে গ্রামের পন্ডবতলা মাঠে ৮/১০ জন চরমপন্থি গোপন বৈঠক করছিল। র‌্যাব অভিযান চালালে তারা বোমাসহ দু'টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। বোমাগুলি গাংনী র‌্যাব ক্যাম্পে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.