ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি স্বর্ণের দোকানে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের এক হাজার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
শহরের লাখি বাজারের রুপ কৌশলী নামের স্বর্ণের দোকানে রোববার ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক সঞ্জীব বনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার ভোর রাতের দিকে দোকানের দেয়াল কেটে চোর ভেতরে ঢোকে। তারা প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের এক হাজার ভরি স্বর্ণালংকার লুটে নেয়।"
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি বলতে পারেননি।
সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৫৩৭ ঘ.
bdnews24