নরসিংদী, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর বেলাব উপজেলায় রডভর্তি একটি ট্রাকের চাপায় নিহত হয়েছে তিন পথচারী।
রোববার সকালে বারৈচা বাজারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বেলাব থানার ওসি সাইফুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলেন- ফজলুর রহমান (৫৫), ছায়েদ আলী (৭০) ও আব্দুল আউয়াল (৫০)। তাদের বাড়ি সেখানেই।
ওসি সাইফুর সাংবাদিকদের বলেন, "ঢাকা থেকে ভৈরবগামী রডভর্তি ট্রাকটি চাপা দিলে ওই তিনজন ঘটনাস্থলেই মারা যায়।"
ট্রাকটি পালানোর সময় একটি রিকশাকে ধাক্কা দেয় বলে পুলিশ জানিয়েছে। আহত রিকশাচালক কাজল মিয়া (৩০) কে বেলাব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24