২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় যানজট অব্যাহত

নাব্যতা সঙ্কট ও ফেরি স্বল্পতার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পারাপারে দীর্ঘ সময় লাগছে। এতে গত কয়েকদিন ধরে ঘাটে যানজট লেগেই আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 05:54 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নাব্যতা সঙ্কট ও ফেরি স্বল্পতার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পারাপারে দীর্ঘ সময় লাগছে। এতে গত কয়েকদিন ধরে ঘাটে যানজট লেগেই আছে। শনিবারও মাওয়া ঘাটে শতশত যান আটকে থাকে। যাত্রীদের হতে হয় দুর্ভোগের শিকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, বর্তমানে বড় ফেরি রানীগঞ্জ, রানীক্ষেত, রামশ্রী, টাপলো, থোবাল, যমুনা ও লেন্টিং এবং ছোট ফেরি কর্ণফুলী ও যশোর চলাচল করছে। তবে নাব্যতা কম হওয়ায় দ্বিগুণ পথ ঘুরে যেতে হচ্ছে বলে বেশি সময় লাগছে। শুক্রবার ফেরি ফরিদপুর বিকল হয়ে পড়ে। এই রুটের অতি গুরুত্বপূর্ণ রো রো ফেরি দু'টিও বিকল হয়ে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে। একই অবস্থা কিশোরী ও কাকলীরও। এখন ১৩টির মধ্যে এখন ৫টি ফেরি অচল বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৯ ঘ.