গাইবান্ধা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মন্দিরের জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাতে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা দীনেশ চন্দ্র সরকার গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
শনিবার সন্ধ্যায় এই মামলার আসামিদের মধ্যে উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. আব্দুল বারেক (৫০), রমনাথপুর গ্রামের মো. সুজন মিয়া (২২) ও বালুয়া গ্রামের শামছুল ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বলেন, দীর্ঘদিন থেকে বোয়ালিয়া শিব মন্দিরে স্থানীয় হিন্দু স
bdnews24