রাজশাহী, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বিস্ফোরক মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের সাবেক আমির সইবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সইবুর রহমান গোদাগাড়ীর চর কাশিমপুর মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর গ্রামে।
গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম জানান, সইবুর রহমানের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।
বিকেলে তাকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, গত ৩০ জুন মহানগরীর সোনাদিঘীর মোড়ে জামায়তের বিক্ষোভ মিছিল থেকে বোমা বিস্ফোরণ ঘটানোর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪২ ঘ.
bdnews24