ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন জাতীয় সংসদেই করার বিষয়ে রাজনৈতিক মতৈক্যের লক্ষণ প্রকাশ পেয়েছে।
ক্ষমতাসীন এবং বিরোধী- উভয় দলেরই শীর্ষ পর্যায়ের দুই নেতা বলেছেন, সংবিধানে পরিবর্তন যা হবে তা সংসদেই করতে হবে।
সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী সর্বোচ্চ আদালত বাতিল করার পর নতুন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সংবিধান পুনঃমুদ্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধান বিচারপতির এ আহ্বানের পর সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়।
দুটি সংশোধনী বাতিলের পর সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংসদীয় একটি বিশেষ কমিটি গঠন কা হয়েছ।
এর মধ্যেই বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন, "পঞ্চম সংশোধনীর চূড়ান্ত রায়ের পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে গেছে। সংশোধনীসহ সংবিধান পুনঃমুদ্রণের জন্য সরকারের আইন মন্ত্রণালয়ের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।"
প্রধান বিচারপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার শনিবার ঢাকায় এক আলোচনা সভায় বলেন, সংবিধান সংশোধন করার এখতিয়ার জাতীয় সংসদ ছাড়া অন্য কারো নেই।
"সংবিধান প্রণয়ন কীভাবে হবে, কে প্রণয়ন করবে- তা সংবিধানেই বর্ণিত আছে। নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, বিয়োজনের এখতিয়ার রাখেন না বলে আমি মনে করি", বলেন তিনি।
এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য দেলোয়ার আরো বলেন, "হাইকোর্টের একেক বেঞ্চ একেক রকম মতামত দিয়ে থাকেন। সংবিধানের ব্যাখ্যা সুপ্রিম কোর্টের অনেক প্রধান বিচারপতি দিয়েছেন। কিন্তু তা কোনোভাবে সংবিধানের অংশ নয়।"
একইদিনে অন্য একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "সংবিধান সংশোধনের কাজ সংসদেই করতে হবে। তা আদালতের হাতে দিলে গণতন্ত্র ব্যাহত হবে।"
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বর্তমানে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে।
কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত স
bdnews24