২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জলাশয়ের দখল নিয়ে সংঘাতে নিহত ১

পাবনার সাঁথিয়ায় একটি জলাশয়ের মালিকানা নিয়ে এক পক্ষের হামলায় নিহত হয়েছে অন্যপক্ষের একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 09:09 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

পাবনা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়ায় একটি জলাশয়ের মালিকানা নিয়ে এক পক্ষের হামলায় নিহত হয়েছে অন্যপক্ষের একজন। শুক্রবার রাতে গৌড়িগ্রাম ইউনিয়নের বন্দিরামপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। বিবদমান দুই পক্ষই আওয়ামী লীগ সমর্থক। নিহতের নাম আব্দুল রউফ মণ্ডল (৫৫)। স্থানীয়দের অভিযোগ, বাড়িতে হামলা চালিয়ে রউফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গ্রামবাসী জানায়, গৌড়িগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন বিশ্বাসের সঙ্গে সাবেক ইউপি সদস্য মোস্তফা মণ্ডলে মধ্যে একটি জলাশয়ের দখল নিয়ে বিরোধ চলছিলো। সাথিয়া থানার ওসি রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকালে মোস্তফা মণ্ডলের অনুসারীরা মোবারক বিশ্বাসের সমর্থক শীতল হোসেনকে (৩৫) কুপিয়ে আহত করে। এর জের ধরে রাতে মণ্ডল সমর্থক রউফের বাড়িতে হামলা চালায় বিশ্বাসের লোকজন। ওই ঘটনায় মণ্ডলদের পক্ষ থেকে থানায় একটি মামলা হয়েছে। হামলাকারীরা রউফকে কুপিয়ে হত্যা করেছে বলে মণ্ডলের পক্ষের মামলায় অভিযোগ করা হয়। হত্যাকাণ্ডে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫০০ ঘ.