২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাসা ও অটোরিকশার সংঘর্ষে তিনজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

জয়পুরহাট, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাসা ও অটোরিকশার সংঘর্ষে তিনজন মারা গেছে। আহত হয়েছে আরো অন্তত সাতজন। শুক্রবার দুপুরে হিলি-পাঁচবিবি সড়কের আটাপাড়া বিডিআর ক্যাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। নিহতরা হলেন- অটোরিকশা চালক হাকিমপুর উপজেলার চুড়িপট্টি গ্রামের মোহাম্মদ আলী (৪২), যাত্রী চণ্ডীপুর গ্রামের ইছাহাক মণ্ডল বাবু (৫০) ও তার মেয়ে কানিজ ফাতেমা (১৩)। দুর্ঘটনার খবর পেয়ে চুড়িপট্টি গ্রামের লোকজন হাকিমপুর উপজেলা সদরের রাজধানী মোড়ে বিকাল ৪টার দিকে হিলি-জয়পুরহাট সড়ক অবরোধ করে। পরে হাকিমপুর থানার পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পাঁচবিবি থানার ওসি বিমান চন্দ্র কর্মকার ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ইছাহাক মণ্ডল পরিবারের লোকজন নিয়ে একটি অটোরিকশায় করে পাঁচবিবি'র দরগাপাড়ায় যাচ্ছিলেন। আটাপাড়া বিডিআর ক্যাম্পের কাছে পৌঁছানোর পর জয়পুরহাট থেকে হিলিগামী একটি যাত্রীবাহী বাসের (বগুড়া-ব-৬৭১৩ নং) সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাত্রীরা বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যায়। আহতরা হলেন- নাজমা খাতুন (৪০), সামছুননাহার বেগম (৪২), ইদ্রিস আলী (২৮), মালা বেগম (২২), শুভ হোসেন (৭), হাসিবুল (৫) ও নাজ বেগম (৭)। তাদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.