২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামিদের আটক করে পুলিশে দিলো গ্রামবাসী

এক তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুই যুবককে গ্রামবাসীর সহায়তায় গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

চাঁপাইনবাগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুই যুবককে গ্রামবাসীর সহায়তায় গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রাম থেকে শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দীন জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো- শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামের এসারুল হক (২৫) এবং ধুলীপাড়া গ্রামের বাবুল (২৪)। পুলিশ কর্মকর্তা জালাল সাংবাদিকদের বলেন, স্থানীয়রা ভোরে এসারুল ও বাবুলকে আটক করে থানায় খবর দেয়। তিনি বলেন, "রানীনগর গ্রামের আক্তারুল(২৮) গত ১৪ সেপ্টেম্বর ওই গ্রামেরই তরুণী শিউলীকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে ডেকে নেয়। পরে সে, এসারুল ও বাবুল শিউলীকে চৈতন্যপুর গ্রামের একটি আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।" দু'দিন পর শিউলীর লাশের সন্ধান মিললে তার বাবা থানায় মামলা দায়ের করেন। মূল অভিযুক্ত আক্তারুল পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.