পাবনা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই সপ্তাহ আগে ছাত্রলীগ-যুবলীগের হামলায় একটি পরীক্ষা ভণ্ডুলের পর শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে পাবনায় পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ পরীক্ষা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কর্মচারী নিয়োগ পরীক্ষার সময় সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায় সরকার সমর্থকরা।
এরপর পরিসংখ্যান ব্যুরোর এ পরীক্ষা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছিলো। কোনো ধরনের বিশৃঙ্খলার খবর এবার পাওয়া যায়নি। তবে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম।
এদিকে সরকারি দল ও প্রশাসনের বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে বৃহস্পতিবার পাবনার আরো দুই অতিরিক্ত জেলা প্রশাসককে ওএসডি করা হয়েছে। এর আগে পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ চার কর্মকর্তাকে বদলি অথবা প্রত্যাহার করা হয়।
পাবনার ছয়টি কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ৪৫৬টি পদের নিয়োগ পরীক্ষা হয় শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত দুই পর্যায়ে।
বৃহত্তর পাবনা জেলার ৫ হাজার ৬১৫ চাকরি প্রার্থীর এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পাবনা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা সালমা হাসনায়েন।
স
bdnews24