২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে বিএসএফ'র হাতে ব্যবসায়ী নিহত

বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর পিটুনীতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 05:31 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

বেনাপোল, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর পিটুনীতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত গরু ব্যবসায়ী আ. জলিলের বাড়ি বেনাপোলের শাখারীপোতা গ্রামে। বেনাপোল থানার পরিদর্শক আকবর হোসেন জানান, শুক্রবার রাতে গরু নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় বর্নবাড়ীয়া সীমান্তের বিএসএফ সদস্যরা জলিলকে ধরে ফেলে। পরে তাদের বেদম পিটুনীতে তার মৃত্যু হয়। শনিবার বিকালে খবর পেয়ে ইছামতি নদী থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২৩২৫ ঘ.